1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

ভাড়া নির্ধারণে বিআরটিএর সঙ্গে চলছে বৈঠক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, ডিজেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া কতটুকু বাড়তে পারে, তার একটা হিসাব গত শুক্রবারই করে রেখেছে বিআরটিএ। অন্যদিকে পরিবহনমালিকেরা জ্বালানির বাড়তি দামের সঙ্গে বাসের কাঠামো বা চেসিস, যন্ত্রাংশ, ইঞ্জিন অয়েলসহ অন্যান্য সামগ্রীর দাম বেড়েছে দাবি করে ভাড়া কীভাবে বেশি হারে বাড়ানো যায়, সেই প্রস্তুতি নিচ্ছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুই পক্ষ বসে দুপুরের মধ্যে নতুন ভাড়া হারের প্রস্তাব তৈরি হয়ে যাবে। এরপর তা অনুমোদনের জন্য সড়ক পরিবহনমন্ত্রীর কাছে পাঠানো হবে। সন্ধ্যা বা রাতেই এর প্রজ্ঞাপন জারি হতে পারে। ভাড়া চূড়ান্ত না হলেও দুপুরের পর পরিবহন চালুর ঘোষণা আসতে পারে।

জ্বালানি মন্ত্রণালয় গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। এরপর ভাড়া বাড়ানোর দাবিতে গত শুক্রবার অঘোষিতভাবে বাস, ট্রাক ও অন্য পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেন মালিকেরা। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিচালিত বাসও বন্ধ রয়েছে। এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও ট্রাক চালানোও বন্ধ, যেগুলোর ভাড়া মালিকেরাই ঠিক করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026