1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

সরাসরি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আইসিসি আগেই জানিয়েছে ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলতে হলে আগামী ১৫ নভেম্বরের মধ্যে থাকতে হবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে। বিশ্বকাপে ভরাডুবির পরও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকায় প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াতে পারল বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকার সুবিধা পেল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আটে থাকার সুবিধা পেল বাংলাদেশ
ছবি : বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ হারায় পর ওয়েস্ট ইন্ডিজ নেমে আসে ১০ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট এখন ২২৬। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজের হারের সুবিধা পেয়েছে আফগানিস্তানও। ২৩৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আফগানদের অবস্থান।

এবারের বিশ্বকাপে আফগানদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটিতে হারলে হয়তো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে নেমে আসবে আফগানিস্তান। কিন্তু তবু শীর্ষে আটে থাকায় সরাসরিই বিশ্বকাপ খেলতে পারবে মোহাম্মদ নবীর দল।

মূল পর্বে সরাসরি খেলা বাকি দল গুলো হলো—ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ হওয়ায় সুপার টুয়েলভের দল বাছাইয়ের জন্য এই প্রক্রিয়া বেছে নেয় আইসিসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026