1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভা স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

পরিবহন ধর্মঘট ইস্যুতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা সভা স্থগিত করা হয়েছে। সন্ধ্যা ৬টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৪০ মিনিট আগে তা স্থগিতের ঘোষণা দেয়া হয়।

শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে সভা স্থগিতের তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে হবে না। পরে যেদিন সভা হবে যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে, ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন নেতৃবৃন্দ। তবে তারা বৈঠক শেষে চলমান ধর্মঘট চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান ব্যস্ত করেন।

সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব বলেন, হয় জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026