1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাপনের বোর্ডকে নির্লজ্জ বললেন সাবের হোসেন চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

বিশ্বকাপে টানা ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। সমর্থক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার সবাই কাঠগড়ায় তুলছেন ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডকে। এবার এই তালিকায় যোগ দিলেন বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাপনের অধীনে খেলা বিশ্বকাপে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মনে করেন সাবের হোসেন চৌধুরী।

নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে।’

বিসিবির সাবেক সভাপতি যোগ করেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে।’

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সভাপতি ছিলেন সাবের হোসেন। তার সময়েই ২০০০ সালের জুন মাসে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্য পদ এবং টেস্ট স্ট্যাটাস পায়। দেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিশ্ব ক্রিকেটে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালের অক্টোবর মাসে লন্ডনে মেরিলেবোন ক্রিকেট ক্লাব আজীবন সদস্যপদ প্রদান করে সাবের হোসেনকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026