1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের প্রাথমিক আলোচনা শুরু অন্ধ্রপ্রদেশে করোনায় ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত আরও ৮ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ বিজয়ী সামানজার সাঈদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হবে, প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ পোশাক খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নে বিজিএমইএ ও ওকাইবের যৌথ উদ্যোগ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামকরণে স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন রয়েছে : প্রতিমন্ত্রী নুরুল হক নুর আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকাল

নিউজিল্যান্ডের কাছেও লজ্জার হার ভারতের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ভারত। রবিবার (৩১ অক্টোবর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে কোহলির দল।

ভারতের দেওয়া ১১১ রানের মামুলি টার্গেটে পৌঁছতে নিউজিল্যান্ডের লেগেছে মাত্র ১৪ দশমিক ২ ওভার। কিউই ওপেনার ড্যারি মিচেল ৩৫ বলে ৪৯ রান করেছেন। মার্টিন গাপটিলের ব্যাট থেকে এসেছে ২০ রান। ভারতের পক্ষে ২টি উইকেট পেয়েছেন জসপ্রিত বুমরাহ।

এর আগে টসে জিতে বোলিং করতে নেমে ভারতকে অল্প রানে বেধে ফেলেছে নিউজিল্যান্ডের বোলাররা। ট্রেন্ট বোল্ট, ইশ সোদিদের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান তোলে বিরাট কোহলিরা।

ভারতের পক্ষে রবিন্দ্র জাদেজা ২৬ রানে অপরাজিত ছিলেন। হার্দিক পাণ্ডিয়া ২৪ বলে ২৩ রান করেন। ভারতের টপ অর্ডার ছিল পুরোপুরি ব্যর্থ ছিল। ওপেনার লোকেশ রাহুল ১৮, ইশান কিষান ৪, রোহিত শর্মা ১৪ ও বিরাট কোহলি ৯ রান করেছেন। পন্থের ব্যাট থেকে এসেছে ১২ রান।

কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া ইশ সোধি ২টি উইকেট নিয়েছেন। ম্যাচসেরা হয়েছেন।

এই পরাজয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে ভারত। গ্রুপ টু থেকে দুইটি দল সেমি-ফাইনালে উঠবে। টানা তিন ম্যাচে জয়লাভ করে সেমির পথে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতকে হারিয়ে এই গ্রুপ সেমিতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026