1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

মোবাইল ইন্টারনেটে ১১ কোটি ৫৪ লাখ গ্রাহক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১৭৩ বার দেখা হয়েছে

নতুন ১৭ লাখ ২০ হাজার ইন্টারনেট গ্রাহক পেয়েছে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্ট মাসে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।

ওই মাসটিতে এই গ্রাহক বেড়েছিল ৩৬ লাখ। সে হিসাবে এক মাস পরেই এই বৃদ্ধির হার অর্ধেকে নেমেছে। জুন মাসে এটি ছিল ১১ কোটি ৯০ হাজার। এই মাসটিতে ২৫ লাখ ৯০ হাজার নতুন গ্রাহক পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো।

এদিকে, আগস্টে ১৬ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক সংযোগ পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। বিটিআরসির সর্বশেষ হিসাবে, আগস্টে দেশে মোট মোবাইল ফোন গ্রাহকসংখ্যা ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের আট কোটি ৩১ লাখ ৮০ হাজার,  রবির পাঁচ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের তিন কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026