1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৩.৬৫ লাখ মেট্রিক টন সার ও দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন লর্ডস টেস্টের স্কোয়াড থেকে ব্রাইডন কার্স বাদ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের ফোনালাপ ও তেহরান সফর রাজধানীর কলাবাগান থানায় নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার খেলার মাঠের বাইরে ইউরোপীয় ফুটবলের করপোরেট লড়াই ও ব্র্যান্ড মূল্যের শীর্ষস্থান ইরানের ওপর অর্থনৈতিক চাপ জোরালো করার পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রেখেছে যুক্তরাষ্ট্র বায়তুল মোকাররমে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান

পাটপণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক — বাণিজ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭
  • ২৯১ বার দেখা হয়েছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের এন্টি ডাম্পিং শুল্ক আরোপ দুঃখজনক। ভারত বাংলাদেশকে তামাক ও মদ ছাড়া সকল পণ্য রপ্তানিতে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা দিচ্ছে। অথচ পাটপণ্য রপ্তানির ওপর এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অনেক পণ্য রপ্তানির ক্ষেত্রে সাড়ে বারো শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক নিচ্ছে। ফলে বাংলাদেশের পণ্যের ভারতে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতের সাথে আবারো আলোচনা করা হবে।

তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট আবুল কাশেম খানের নেতৃত্বে আগত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা বিব্রত হন, ক্ষতিগ্রস্ত হন এমন কোন পদক্ষেপ সরকার গ্রহণ করবে না। চাহিদা মোতাবেক সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ডিসিসিআই’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কামরুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট হোসেইন এ সিকদার, সেক্রেটারি জেনারেল এ এইচ এম রেজাউল কবীরসহ পর্ষদের পরিচালকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026