1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খালেদা জিয়া বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার মূল কারিগর: মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিসিবিতে এসে মনোনয়ন তুললেন পাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন নিলেন নাজমুল হাসান পাপন। আজ শনিবার দুপুরে ২টার দিকে বিসিবিতে এসে মনোনয়নপত্র তোলেন তিনি। বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন বিসিবির ওমেন্স উইং পরিচালক বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ।

প্রতিবছর প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নিলেও এবার এককভাবে নির্বাচন করতে চান নাজমুল হাসান। বোর্ড পরিচালক পদে নির্বাচিত হয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট হতে পারেন তিনি। যদিও বার বারই জানিয়েছেন নতুন কেউ আসতে চাইলে এই পদে বসবেন না তিনি। নতুনদের সুযোগ দিতেই পরিচালক হতে চান।

২০১২ সালে সরকারের মনোনীত প্রতিনিধি হিসেবে বিসিবির প্রেসিডেন্ট হন তিনি। পরের বছর নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হিসেবে চার বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৭ তে দ্বিতীয় মেয়াদে এসে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তার সময়কালে ক্রিকেটে সাফল্য এসেছে বেশ। পরিবর্তন হয়েছে অনেক।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026