1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

বাংলাদেশি জিঙ্গেলের সুর নকল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৫১ বার দেখা হয়েছে

কয়েক দিন ধরে কলকাতার জি বাংলায় একটি নতুন সিরিয়ালের ট্রেলার প্রচারিত হচ্ছে। ‘জয়ী’ নামের সেই সিরিয়ালের ট্রেলারে যে গান ব্যবহার করা হয়েছে, তা শুনে বাংলাদেশের অনেক দর্শক অবাক হয়েছেন। কিছুক্ষণ শোনার পর যে-কেউ বুঝতে পেরেছেন, গানটির সুর বাংলাদেশের দারুণ জনপ্রিয় একটি বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল থেকে নেওয়া হয়েছে। আজ শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সুর নেওয়ার ব্যাপারে কারও কাছ থেকেই কোনো অনুমতি নেয়নি এবং আলোচনা করেনি ‘জয়ী’ সিরিয়াল কিংবা জি বাংলা কর্তৃপক্ষ।

গ্রামীণফোনের জন্য ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ শিরোনামের জিঙ্গেলটি তৈরি করেন হাবিব ওয়াহিদ। আজ দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, তাঁর তৈরি জিঙ্গেলের সুর নকল করার বিষয়টি কিছুদিন আগেই জানতে পেরেছেন। তিনি নিজেও ওই সিরিয়ালের ট্রেলার দেখেছেন। কিন্তু এ ক্ষেত্রে তিনি নিজে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না। কারণ, যে প্রতিষ্ঠানের জন্য তিনি জিঙ্গেলটি তৈরি করেছিলেন, নিয়ম অনুযায়ী জিঙ্গেলের স্বত্ব এখন তাদের। এখন কলকাতার জি বাংলা আর সেই সিরিয়ালের কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে হলে ওই প্রতিষ্ঠানকেই নিতে হবে।

‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ জিঙ্গেলে একই প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে। হাবিব ওয়াহিদের সুর ও সংগীতায়োজনে প্রথম জিঙ্গেলে কণ্ঠ দেন মিলন মাহমুদ। দ্বিতীয়টি গেয়েছেন মিথুন চাক্রা। এ প্রসঙ্গে মিলন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন সবাই জেনে এসেছেন এপার বাংলার লোকেরাই কেবল ওপার বাংলাকে নকল করে। কিন্তু এখন তো ওপার বাংলাতেই আমাদের গান নকল হচ্ছে। তার মানে আমরা তাদের থেকে ভালো কাজ করছি। কিন্তু আইনের দিক বিবেচনায় যদি বলি, তাহলে এটি অবশ্যই অন্যায়। এভাবে কেউ অন্য কারও সৃষ্টি অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না।’

হাবিব জানান, এই সিরিয়ালে যে সুরটি নকল করা হয়েছে, তাতে কণ্ঠ দিয়েছেন মিথুন চাক্রা।

মিথুন চাক্রা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আজ সকালে প্রথম আলোকে তিনি বলেন, ‘জিঙ্গেলটি আমার গাওয়া। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল তালাত কামাল বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিগ্যাল বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জি বাংলায় আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে নতুন সিরিয়াল ‘জয়ী’।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026