1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

দেশে ২৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪৭ বার দেখা হয়েছে

দেশে নতুন করে ২৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ২১২ রোগী। ঢাকার বাইরে রোগী ভর্তির সংখ্যা ৪৪।

এতে আরও বলা হয়েছে, ১ হাজার ২৪২ রোগী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি সর্বমোট ১০৮৮ রোগী।

অন্যান্য বিভাগে রোগী ভর্তি আছেন ১৫৪ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সারা দেশে ১২ হাজার ৬৯০ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৩৯৫ জন। সারা দেশে ডেঙ্গুজনিত রোগে মৃত্যু হয়েছে ৫৩ জনের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026