1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

দেশে ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ১৫৯; নতুন আক্রান্ত ৬,৫৬৬

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১৩ জন কম মারা গেছেন। গতকাল ১৭২ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ৭৬ ও নারী ৮৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৬৬ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭২ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৩১৯ জন, ৬৫ দশমিক ৬০ শতাংশ এবং নারী ৮ হাজার ৫৫৯ জন, ৩৪ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩৯ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৪ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয়  সর্বোচ্চ ৩৮ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জন রয়েছে। এদের মধ্যে ১২৯ জন সরকারি, ২৬ জন বেসরকারি হাসপাতালে এবং  ৪ জন বাসায় মারা গেছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026