1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

দেশে আরও ১৭৮ প্রাণ ঝরল করোনায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

দেশব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কভিডে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ হাজার ৯৮৮ জনে।

একই সময়ে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৮৮৫ জন। ফলে দেশে মোট শনাক্ত হলো ১৪ লাখ ১২ হাজার ২১৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার টানা ১৯ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে। এদিন ১৯৭ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন দেশে মোট ৩৩ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৬৬ শতাংশ।

২৪ ঘন্টায় দেশের বিভিন্ন বাসা-বাড়িতে ও হাসপাতাল থেকে করানার থাবা থেকে সুস্থ হয়েছে ৭ হাজার ৮০৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর গত বছরের জুন-জুলাই মাসে করোনা পরিস্থিতির অবনতি হলেও আগস্ট মাসের দিকে পরিস্থিতির উন্নতি হতে থাকে। চলতি বছরের মার্চে এসে আবার পরিস্থিতির অবনতি শুরু হয়।

এপ্রিলে এসে পরিস্থিতি খারাপ হলে সরকার লকডাউন ঘোষণা করে। এর মাঝেই দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

জুনের মাঝামাঝি থেকে ক্রমান্বয়ে পরিস্থিতি খারাপ হতে থাকে। ১৪ জুন প্রায় ৫ সপ্তাহ পর করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এরপর থেকে পরিস্থিতি প্রতিদিনই ক্রমান্বয়ে খারাপ হচ্ছে। প্রতিদিনই হচ্ছে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026