1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

তথ্যচিত্র ‘একটি মুজিব’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৩২১ বার দেখা হয়েছে

১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল পথভ্রষ্ট সামরিক সেনার অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বরণ করেন। মৃত্যুর পর তিনি হয়ে উঠেন আরো জনপ্রিয়, মৃত্যুঞ্জয়ী। অনেকেই তাঁকে কাছে থেকে দেখেছেন, সেবা করেছেন। তাঁকে কখনো দেখেনি শুধু তাঁর মুখের কথায় জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং জীবন দিয়েছেন অনেক মানুষ। বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবনের উল্লেখ যোগ্য অংশ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ তথ্যচিত্র ‘একটি মুজিব’। আমজাদ কবীর চৌধুরী পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত তথ্যচিত্রটি জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।
১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জে জন্ম নেয়া শেখ মুজিবের আদি বাস ভবনের পরিচিতির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। ধারা বর্ণনার মাঝে মাঝে উপস্থাপন করা হবে যারা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁর জনসভায় ভাষণ শুনেছেন। তাদের জবানীতে উঠে আসকে বঙ্গবন্ধুর গল্প এবং তাঁর মৃত্যুর খবরে সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা। বঙ্গবন্ধুকে বিশ্লেষণ করেছেন গবেষক, ইতিহাসবিদ। সাক্ষাৎকার প্রদান করেছেন ফরাস উদ্দিন, তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং অধ্যাপক সিরাজুল ইসলাম। জনসভায় বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলেন এমন দু’একজন ছাড়াও বিশ্ববিদ্যালয় পড়–য়া কয়েকজন ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধুকে নিয়ে ভাবনার কথা তুলে ধরা হবে অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়া বঙ্গবন্ধু জাদুঘরের উপর প্রতিবেদনের মাধ্যমে শেষ হবে ‘একটি মুজিব’ শিরোনামের তথ্যচিত্রটি। অনুষ্ঠানটির মাধ্যমে নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনেক অজানা তথ্য জানতে পারবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026