1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু আর্জেন্টিনার সাফল্যে বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ: স্কালোনির কৃতজ্ঞতা ইপিজেডে চীনা বিনিয়োগের নতুন জোয়ার: বৈচিত্র্য আসছে শিল্প খাতে

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

নরসিংদীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনা ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবদী থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-সাভার জেলার আশুলিয়ার জিরাবো এলাকার আব্দুর রশিদের স্ত্রী রুবি আক্তার (৩৩), তার মেয়ে রাইমা খান (৫) ও তার ভাতিজা সাদেক খান (৮), তাদের আত্মীয় রোকেয়া বেগম (৫২) ও মুক্তি আক্তার (৩০)।

দুর্ঘটনায় আহতেরা হলেন-শামসুন্নাহার বেগম (৬০), কাজিম উদ্দিন (৪২), আব্দুর রশিদ (৪০), রাজিয়া আক্তার (৪০), শারমীন আক্তার (৩৮), সাইফা (১২), ইসরাত জাহান (৮)। হতাহত সবার বাড়ি ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায়। তারা পরস্পরের আত্মীয় এবং সকলেই মাইক্রেবাসের যাত্রী ছিলেন।

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

এসআই জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে মাইক্রোবাসের যাত্রীরা আশুলিয়া থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তারা মাজার জিয়ারত শেষে ফেরার পথে পাঁচদোনার সাকুরার মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। হতাহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে চারজনকে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে পথেই মারা যান রুবি আক্তার। আর দুর্ঘটনাস্থল থেকেই রোকেয়া বেগমকে ঢাকায় নেওয়ার চেষ্টা করেন তার স্বজনেরা। কিন্তু, পথে তিনিও মারা যান। এরপর ঢাকা নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এর চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে বলেও জানান তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026