1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ৪ কোটির বেশি মানুষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

দেশের চার কোটির বেশি মানুষ ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং লিংকড ইন এর মতো কোন না কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।ব্যবহারকারীদের মধ্যে নারীর চেয়ে পুরুষদের সংখ্যাই বেশি।

সম্প্রতি নেপোলিয়ন ক্যাট নামক ফেসবুকে বিজ্ঞাপনী দেওয়ার একটি এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ফেসবুক এফিলিয়েটেড ওই বিজ্ঞাপনী সংস্থা বলছে, দেশের প্রায় চার কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী কোন না কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন। এগুলোর মধ্যে আছে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং লিংকড ইন।

প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশ থেকে ফেসবুকের ব্যবহারকারী রয়েছেন প্রায় চার কোটি ৮২ লাখ ৩০ হাজার জন। যা দেশের মোট জনসংখ্যার অন্তত ২৮ শতাংশ। প্রায় চার কোটি ২১ লাখ ৫০ হাজার জন মেসেঞ্জার ব্যবহার করেন। ইনস্টাগ্রামে বাংলাদেশ থেকে ব্যবহারকারী রয়েছেন ৪০ লাখ সাত হাজার ১০০ জন। লিংকড ইন ব্যবহার করছেন প্রায় ৪১ লাখ ১৭ হাজার জন।

নেপোলিয়ন ক্যাট বলছে, এই তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বেশিরভাগের বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে। আর লিংকড ইন ব্যবহারকারীদের বেশিরভাগের বয়স ২৫ থেকে ৩৪ বছর বয়সের মধ্যে। যার ব্যবহারকারীদের মধ্যে নারীদের তুলনায় পুরুষদের সংখ্যাই বেশি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026