1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলের পর্যটন খাতের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর আসন্ন এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের প্রস্তুতি পর্যালোচিত মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্রপতির উদ্বোধনে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে অস্ত্র, মাদকসহ গ্রেফতার ৪৪০ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের সাত দিনের রিমান্ড শুনানির দিন ধার্য বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে স্থানীয় সরকার খাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা আইয়ুব বাচ্চুর স্মরণে ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে

এবার হাজিদের দিকনির্দেশনা দেবে রোবট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে

কোভিড মহামারির কারণেই লোকবলের পরিবর্তে হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহারে প্রাধান্য দিয়ে ‘ডিজিটাল হজ’ বাস্তবায়নের পরিকল্পনা করছে সৌদি কর্তৃপক্ষ।

হজে হাজিদের সেবায় নিয়োজিত লোকবলের সংখ্যা হ্রাস করা হবে। এবার হাজিদের দিকনির্দেশনা দেবে রোবট।

বিশেষ শর্তে হজ আয়োজনের ঘোষণা সৌদি আরবের

গালফ নিউজ জানায়, হাজিদের ভিড় সামাল দিতে ও হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হচ্ছে লক্ষণীয়। হাজিদের গতিবিধি ও চলাফেরা নিয়ন্ত্রণ কম্পিউটার সংযোগের মাধ্যমে নিশ্চিত করা হবে। সকল হাজি যাতে হজের বিভিন্ন ইবাদত সময় মত সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য রোবটগুলো দিনরাত নির্দেশনা দিয়ে যাবে। হজ শেষে হাজিরা যাতে নিরাপদে দেশে ফিরে যেতে পারেন সেক্ষেত্রে দিক নির্দেশনা দেবে রোবট। এ জন্য হজ পালনে নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

তিন হজ প্যাকেজ অনুমোদন, সর্বনিম্ন ৩ লাখ ৬০ হাজার টাকা

এদিকে, খুব শিগগিরই হজের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মিডিয়া মন্ত্রী মজিদ আল কাসাবি। তিনি বলেন, স্বাস্থ্য ও হজ মন্ত্রীরা খুব শিগগিরই করোনা ভাইরাস চ্যালেঞ্জগুলোর আলোকে এই বছরের হজযাত্রা কেমন হবে তা ঘোষণা দিবেন। করোনা ভাইরাসটির ক্রমাগত রূপান্তর, ভাইরাসের বিস্তার এবং অনেক দেশে ভ্যাকসিনের ঘাটতিজনিত সমস্যা সম্পর্কে স্পষ্টতার অভাব, ২০২১ হজের বিশদ সম্পর্কিত বিবৃতিতে বিলম্ব করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026