1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

ঈদ উপলক্ষে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ২৫৯ বার দেখা হয়েছে

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। দুই মাস মেয়াদী এ সকল কোর্সে শুধু মাত্র রেজিস্ট্রেশন ফি দিতে হবে, কোন কোর্স ফি দিতে হবে না।

শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি রমজানে ১শ’ জন প্রশিক্ষণার্থীকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের সুযোগ দেয় আইসিটি ক্যারিয়ার। ২ মাস মেয়াদের এই ফ্রি প্রশিক্ষণের আওতায় থাকবে অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স ও বেসিক ওয়েব ডিজাইন। এই সব কোর্সে প্রশিক্ষণের জন্য আগামী ২২ জুন এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রশিক্ষণ শুরু হবে আগামী ৫ জুলাই থেকে।

এতে আরও বলা হয়েছে, ১ বছর মেয়াদের ডিপ্লোমা, ৬ মাস মেয়াদের ডিপ্লোমা, অটোক্যাড, নেটওয়ার্কিং, একাউন্টিং সফটওয়্যার (ট্যালি), ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, থ্রিডি স্টুডিও ম্যাক্স, স্কেচ আপসহ অন্যান্য কোর্সের ভর্তিতে থাকছে ৫০ শতাংশ ছাড়।

প্রসঙ্গত, প্রশিক্ষণে ১২ বছরে পা দিয়েছে নাছিমা এনাম ফাউন্ডেশনের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত অন্যতম সমাজসেবামূলক সংগঠন এটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026