1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৭০ হাজারের বেশি শিক্ষক পাচ্ছেন অবসর ও কল্যাণ ভাতা, ছাড় হলো ২ হাজার ১০০ কোটি টাকা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: সালাহউদ্দিন আহমেদ ছাত্রদলের ভুয়া কমিটি সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে বিএনপির সতর্কতা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৭, হরমুজ প্রণালিতে জাহাজে আঘাত ইউরোপ সফরে নগর বাউল জেমস: পর্তুগাল-ইতালিসহ বিভিন্ন দেশে কনসার্ট ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি, উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী কানাডার অন্টারিওতে অবৈধ অভিবাসীদের সামাজিক সহায়তা সুবিধা বাতিল গাংনীতে সরঞ্জাম ও নগদ টাকাসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার ঢাকাকে আধুনিক ও দুর্গন্ধমুক্ত নগরী গড়তে ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান শুরু

মানুষ সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয় — প্রবাসী কল্যাণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ২২৫ বার দেখা হয়েছে

দেশ ও জনগণের সেবায় সকল দপ্তর সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের কাজ করতে হবে, কোন মানুষ যাতে সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি. এসসি আজ ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কর্মসম্পাদনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। কর্মসম্পাদন ব্যবস্থাপনার অংশ হিসেবে মন্ত্রণালয়সমূহ প্রতিবছর মন্ত্রিপরিষদ বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করে থাকে। মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহ মন্ত্রণালয়ের সাথে চুক্তি সম্পাদন করে। এ বছর অর্থাৎ ২০১৭-১৮ সালের জন্য সম্ভাব্য অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম ও লক্ষ্যমাত্রা সংবলিত চুক্তি প্রণয়ন করা হয়েছে। একই উদ্দেশ্যে এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় এবং আওতাধীন ৩টি সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিঃ এর মধ্যে এ চুক্তি সম্পাদন করা হয়।
মন্ত্রণালয়ের রূপকল্প (ঠরংরড়হ) অভিলক্ষ্য (গরংংরড়হ) এর সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়ের কার্যসম্পাদনের কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম এবং কর্মসম্পাদন সূচকসমূহ এ চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে মন্ত্রণালয় ও সংস্থার লক্ষ্য অর্জন এবং দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রণালয়ের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শামছুন নাহার এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মরণ কুমার চক্রবর্তী এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের পক্ষে পরিচালক ও যুগ্মসচিব মোঃ শফিকুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026