1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ফতুল্লায় ফ্ল্যাটে বিস্ফোরণে উড়ে গেল দেয়াল, দগ্ধ ১১

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি;নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পশ্চিম তল্লা জামাই বাজার এলাকায় একটি তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। এতে দগ্ধ হয়েছে শিশুসহ ১১ জন।

শুক্রবার ভোরে মো. আল আমিনের মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের ১১ জন আহত হন। যাদের মধ্যে ৬ জন নারায়ণগঞ্জ দেড়শ শয‌্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নেন। বাকি ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- হাবিবুর রহমান (৫০), লিমন (২০), সাথী (২০), মীম (২০), মাহিরা (৩ মাস), আলেয়া (৫০), সোনাহার (৪০), শান্তি (৩২), সামিউল (২০), মনোয়ারা (২২)। আরেকজনের নাম পাওয়া যায়নি।

আহতদের মধ্যে লিমন, সাথী , মীম , মাহিরা (৩ মাস) ও আলেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে গ্যাসের চুলার লিকেজে জমে থাকা গ্যাস থেকে যে কোনোভা‌বে আগুনের স্পার্কে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। বিস্ফোরণে তৃতীয় তলার ফ্ল্যাটের দুটি কক্ষের পুরো দেয়াল উড়ে গেছে। এছাড়া রান্নাঘর ও বাথরুমের দুটি দেয়াল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026