1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

দেশের  উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে আজ মঙ্গলবার হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কুয়াশা কেটে যাওয়ায় আজ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় সকাল থেকেই রোদের দেখা মিলতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এক মাস ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শুধু হিমালয়ের পাদদেশ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নওগাঁয় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন শীতের বাতাস সারা দেশেই ছড়িয়ে পড়েছে। ফলে গত তিন দিন একেক এলাকায় একেক দিন সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে। যেমন গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, শীতের হিমেল বাতাস সারা দেশেই অনুভূত হচ্ছে। যেখানে মেঘ কম, সেখানে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে মেঘ সরে গেলে তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোদ বেশি পাওয়া যাওয়ায় দেশের অনেক এলাকায় দিনের তাপমাত্রা বাড়ছে। তবে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। দেশের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। দু–এক দিনের মধ্যেই রাতের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026