1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭২ বার দেখা হয়েছে

গোয়ালন্দ, রাজবাড়ী প্রতিনিধি;

 ঘন কুয়াশার কবলে পড়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ। গতকাল সোমবার দিবাগত রাত দুইটা থেকে আজ মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত সাত ঘণ্টা ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। সকাল নয়টার পর চালু হয়েছে ফেরিসহ সব নৌযান চলাচল। এ সময় মাঝনদীতে আটকা পড়ে চারটি ফেরি। দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকা পড়া গাড়ির যাত্রী ও চালকেরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, কাল মধ্যরাত থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে একপর্যায়ে সামনের সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। উপায় না পেয়ে চালকদের পরামর্শে দুর্ঘটনা এড়াতে রাত দুইটার পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আবু আবদুল্লাহ আরও বলেন, সাত ঘণ্টার মতো ফেরি বন্ধের কারণে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে এবং দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এর মধ্যে দৌলতদিয়া প্রান্তে অন্তত তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026