1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত

ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রোববার বিকেল সোয়া চারটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় পৌঁছান। সেখানে পৌঁছানোর পর মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। সাক্ষাতের একপর্যায়ে হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি অভিনন্দনপত্র প্রদান করা হয়। সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান এই অভিনন্দনপত্র পাঠ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি পেশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অভিনন্দনপত্রে ফটিকছড়ির ঐতিহাসিক গুরুত্ব এবং দ্বীনি শিক্ষা বিস্তারে বাবুনগর মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরা হয়। এতে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকটে আলেম সমাজের অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কালে ইসলামি মূল্যবোধ রক্ষা এবং আলেম-ওলামাদের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ৯ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা এবং কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাস না করা। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরসহ বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা এবং কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার দাবি জানানো হয়।
দাবিগুলোর মধ্যে আরও রয়েছে— পার্বত্য চট্টগ্রামে বিদেশি মিশনারিগুলোর অপতৎপরতা বন্ধ করা, বিগত সরকারের আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা এবং তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা নিশ্চিত করাসহ ভারতের মাওলানা সাদ সাহেবের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ রাখার দাবি।
বিশ্লেষকদের মতে, সরকারের শীর্ষ পদের কোনো ব্যক্তির কওমি মাদ্রাসায় গিয়ে শীর্ষ স্থানীয় আলেমদের সঙ্গে এই সাক্ষাৎ এবং খোলামেলা আলোচনা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ তাৎপর্য বহন করে। এই বৈঠকের মাধ্যমে রাষ্ট্র ও ধর্মীয় শীর্ষ মহলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে এবং দেশের স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026