1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে
শিক্ষা ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সাথে নিয়ে ফল প্রকাশ করেন। চলতি বছর দেশের সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ০৯৩ জন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১ হাজার ৫০৯ জন ছাত্র এবং ৩৩ হাজার ১৫১ জন ছাত্রী ছিল। সারা দেশের মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনে এবং মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত অভিন্ন ওয়েবসাইট (eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd) থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে। এ ছাড়া মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট নিয়মে এসএমএস পাঠিয়েও ফলাফল পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন (EIIN) ব্যবহার করে বোর্ড ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী বা অভিভাবক সরাসরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদমাধ্যমের কার্যালয়ে গিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন না।
এদিকে, প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী সন্তুষ্ট না হলে তারা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এসংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া ও নির্দেশিকা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে হবে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026