1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর বিশ্ববাজারে সামান্য কমেছে স্বর্ণের দাম রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে
প্রবাস ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পরবর্তীতে স্থানীয় বাংলাদেশ দূতাবাস ও সৌদি কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, দুনাটোরে এবং একজনের বাড়ি রাজশাহীতে। নওগাঁ জেলার আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন এবং মিনহাজ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ ছাড়া একই জেলার বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদরের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন। নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার শ্যামল এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই কাজের সুবাদে ওই কারখানায় দীর্ঘদিন ধরে প্রবাসজীবন কাটাচ্ছিলেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরের দিকে মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা কারখানায় আকস্মিক আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটি দাহ্য পদার্থে পরিপূর্ণ থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং শ্রমিকদের অনেকেই ভেতর আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগ অথবা কারখানায় থাকা রাসায়নিক ও দাহ্য উপকরণের কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য ক্ষতিপূরণ ও আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বিদেশের মাটিতে কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন অভিবাসী খাতের বিশ্লেষকরা।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026