1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত

দেশে বেড়েই চলেছে প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
দেশে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী হামের প্রাদুর্ভাব। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।
রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫ শিশুর এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৮ জন। সবমিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে দেশে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ৯৮৮ জন। এই সময়ে ৯৩৮ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা নিয়ে ইতিমধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব এবং সময়মতো প্রতিষেধক টিকা নিশ্চিত করতে না পারায় শিশুদের মধ্যে হামের এই ব্যাপক বিস্তার ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট চিকিৎসাকেন্দ্রগুলো জোড়দার পদক্ষেপ গ্রহণ করেছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026