1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাশিয়ায় ৩০ থেকে ৫০ হাজার নতুন সেনা মোতায়েন করতে যাচ্ছে উত্তর কোরিয়া ভূমি মন্ত্রণালয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের আরও ৪০ কর্মকর্তার চাকরি ন্যস্ত এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত: গ্রস রিজার্ভ ৩৬.৮৭ বিলিয়ন ডলারে উন্নীত হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদ মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, একাদশে ভর্তি ফি ও খরচ অপরিবর্তিত থাকার সম্ভাবনা ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত, পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত

রাজনৈতিক সংকট নিরসনে সরকারের আরও সময় প্রয়োজন: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
বাংলাদেশ ডেস্ক
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে দেশ পরিচালনার জন্য সময় চাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার জনগণের একটি বড় অংশের রায়ে সমর্থিত। দেশ পরিচালনায় এবং দীর্ঘমেয়াদি সংকট কাটিয়ে উঠতে যৌক্তিক সময় প্রয়োজন। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সতেরো বছরে দেশে নজিরবিহীন গুম, খুন ও লাখ লাখ মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। এসব ঐতিহাসিক ও কাঠামোগত ক্ষত এবং বর্তমান বৈশ্বিক নানা পরিস্থিতির প্রভাব কাটিয়ে অর্থনীতি ও রাষ্ট্রকাঠামোকে পুনর্গঠন করতে কিছুটা সময় লাগবে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিভিন্ন সংঘাতের কারণে বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে তিনি জানান, মধ্যপ্রাচ্যের বৈরী পরিস্থিতির জেরে দেশের অর্থনীতিতে প্রায় চার বিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষতি সাধিত হয়েছে। এই বিশাল অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিয়ে দেশের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে সরকার কাজ করে যাচ্ছে।
গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। খুব দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহের ঘাটতি দূর করা হবে। তবে যেকোনো বড় সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বিধায় সংশ্লিষ্ট বিষয়ে ধৈর্য ধারণ এবং কিছুটা সময় দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রাজনৈতিক বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে বা পদ-পদবি ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে তাদের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত সময়ে সংবাদকর্মীদের ওপর নানা সীমাবদ্ধতা ও সেন্সরশিপ থাকলেও বর্তমানে সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ পরিবেশন করতে পারছেন। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্য ও মিথ্যার পার্থক্য বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026