1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

নওগাঁয় টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল থানা পুলিশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ২৪৪ বার দেখা হয়েছে

মোঃখালেদ বিন ফিরোজ,নওগাঁঃনওগাঁর মহাদেবপুর থানা পুলিশ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।জানা গেছে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা এলকার সাইফুল ইসলামের ছেলে ব্যবসায়ী আল আমিন অনু:(২২) ও একই এলকার সিদ্দিকের ছেলে মুসা অনু:(২৩)কে মাদকসহ গত ৩১ মে বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে মহাদেপুর থানা এস আই রউফ ও তার সঙ্গীয় ফোর্স আটক করে থানা নিয়ে আসে। মহাদেবপুর থানা পুলিশ আল আমিন ও মুসাকে হিরোইন ও ইয়বাসহ উপজেলার আরিফ মেমোরিয়াল কলেজ মাঠ থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাদেরকে অনেক রাত পর্যন্ত থানায় রেখে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয় বলেও একটি সূত্রে জানা গেছে।
আটককৃত আল আমিনের পিতা সাইফুল ইসলাম জানান, থানা পুলিশ ১৫ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন। এছাড়াও স্থানীয় এক সংবাদকর্মীকে ম্যানেজ করে সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখেন। ওই দিন রাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সাথে পরিচয়ের মাধ্যমে বিষয়টি নিয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কৌশলে এড়িয়ে যান এবং সামনা সামনি দেখা করার জন্য বলেন। বিষয়টি নিয়ে এস আই আব্দুর রউফ এর সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি নানাভাবে টালবাহানা করে ওসি স্যারের সাথে কথা বলার পরামর্শ দেন।বিষয়টি নিয়ে মামলা হয়েছে কি-না, কেন ধরলেন ইত্যাদি বিষয়ে জানতে চাইলে তিনি নানাভাবে এড়িয়ে যান এবং টাকা নেওয়ার বিষয়ে অস্বীকার করেন।মহাদেবপুর থানার ও’সি মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন প্রকৃত মাদক ব্যবসায়ীর সাথে কম্পোরমাইজ করি না। তবে তারা মাদক ব্যবসায়ী নয় তারা খাচ্ছিল আর খাওয়া পাটিকে আমরা একটু এদিক সেদিক করি বলে বিরক্তির সুরে ফোনটি রাখার কথা বলে ফোনটি কেটে দেন। আবার ডেক্স থেকে মহাদেবপুর থানার ও’সি মিজানুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ না হওয়ার কারণে মতামত নেয়া সম্ভব হয়নি।এ বিষয় পুলিশ সুপার মো: মোজাম্মেল হক বিপিএম পিপিএম এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026