1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
চট্টগ্রাম — জেলা প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী এসি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়াস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ওই এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল বলে জানা গেছে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের মো. জসীম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়া পাড়ার মোহাম্মদ শাহেদ (২৭), খুটাখালী নতুন অফিস এলাকার মো. জিয়াবুল হক (২৫) এবং পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মোহাম্মদ রফিক (২৮)।
আহতরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জিয়াবুল হক (৪০) ও দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার সৈয়দ আলম (৫০) ও তাঁর ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) এবং টেকনাফ উপজেলার কিরণতলী গ্রামের সৈয়দ করিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’-এর একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক ঈদগাঁও থেকে চকরিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটির উপরিভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং সেটিতে থাকা ৯ জন যাত্রীই গুরুতর আহত হন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
গুরুতর আহত বাকি আটজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে আরও তিনজনের মৃত্যু হয়। আহত অন্য পাঁচজন বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামছুজ্জামান জানান, বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্রেন ব্যবহার করে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হয়, যার ফলে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026