1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ২৬০ বার দেখা হয়েছে

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ৩০ মে সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ দিয়ে ৫ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।

দ্বিতীয় দফায় ১ জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরে বাধা নেই। এ নিয়ে হাইকোর্টের দেওয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন বেঞ্চে এর ওপর শুনানি করতে বলা হয়েছে। এই সময়ে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বিইআরসি পক্ষে শুনানিতে ছিলেন, অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন, আইনজীবী সুব্রত চৌধুরী ও এম সাইফুল আলম।

একরামুল হক টুটুল প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দফা দাম বাড়ানোর সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করেন। চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। আপিল বিভাগ বলেছেন, এই স্থগিতাদেশ চলমান থাকবে। ফলে দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল রয়েছে। তা কার্যকরে বাধা নেই।

গত ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা। ওই গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিটটি করেন।

২৩ ফেব্রুয়ারির বিইআরসির আদেশ অনুযায়ী মার্চ মাস থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (আগে ৬০০) ও দুই চুলার জন্য ৮০০ টাকা (আগে ৬৫০) বিল দেওয়ার কথা বলা হয়। আর জুন মাস থেকে এক চুলার জন্য ৯০০ ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দেওয়ার কথা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026