1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর একদিনের ১৬ ঘণ্টার দাপ্তরিক কার্যক্রম সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সরকারি-বেসরকারি অফিসের সময় পরিবর্তন: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ, পেন্টাগনে অস্থিরতার মধ্যে নতুন বিতর্ক একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল, ১৭ প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার

৬ সদস্য গ্রেপ্তার ফ্লাইওভারে সুতা বেঁধে অভিনব কায়দায় ছিনতাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ১৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম;

 

চট্টগ্রাম মহানগরীর ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন এক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার দুপুরে আকবরশাহ থানা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত চারটি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকির হোসেন (৩২), মো. সুমন (১৯), মো. দেয়োল হোসেন (১৯) ও মো. হাসান (১৯)। এ ছাড়া অন্য দুজন শিশু হওয়ার কারণে র‌্যাব তাদের পরিচয় প্রকাশ করেনি।

এই বিষয়ে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ফ্লাইওভারে সুতা বেঁধে ছিনতাই করে এমন একটি চক্রের সদস্যরা আকবরশাহ থানার সাহেবপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কিশোরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফ্লাইওভারে সুতা বেঁধে মোটরসাইকেল আরোগীসহ পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার তথ্য স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026