1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবপুরে যুবকের জবাই করা লাশ উদ্ধার ॥ গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০১৭
  • ২১২ বার দেখা হয়েছে

আবু নাঈম, শিবপুর (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর শিবপুরে সৈয়দ সারোয়ার জাহান জুয়েল (৩২) নামে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। জানাযায় জুয়েল বিগত ২৭ মে রাত অনুমান ৮ টার দিকে বাড়ী থেকে কয়েল আনতে পার্শ্ববর্তী নৌকাঘাটা বাজারে যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে কোদালকাটা মিলনের মুরগীর ফার্মের পিছনে ময়লার গর্তের পানিতে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখে এলাকাবাসী বস্তাটি উঠিয়ে খুলে সৈয়দ সারোয়ার জাহান জুয়েল’র অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে জুয়েলের স্ত্রী ফেরদৌসি বেগম রাত ৮ টার দিকে শিবপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত জুয়েলকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে চটের বস্তার মধ্যে ভর্তি করে উল্লেখিত গর্তে গুম করা হয়েছিল। সৈয়দ সারোয়ার জাহান জুয়েল ছোটাবন্দ গ্রামের মৃত সৈয়দ রবিকুল ইসলামের পুত্র।
এ বিষয়ে নিহত জুয়েলের স্বজনদের সন্দেহ মতে মঙ্গলবার রাতেই কোদালকাটা গ্রামের মৃত আব্দুর কুদ্দুসের পুত্র আব্দুল কাদির মেম্বার (৬০), তার মেয়ের জামাই নরসিংদী শহরের ভেলানগর গ্রামের লিটন (৩৭) এবং ছোটাবন্দ গ্রামের আনোয়ার (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য নিহত জুয়েল বিগত ২৭ মে রাত অনুমান ৮ টার দিকে বাড়ী থেকে কয়েল আনতে পার্শ্ববর্তী নৌকাঘাটা বাজারে যায় এবং সেখান থেকে নিখোঁজ হয়। জুয়েলের নিখোজের বিষয়ে তার চাচা সাইফুল ইসলাম হেমিক শিবপুর থানায় একটি জিডি করেছিল। জিডি নং ১৩৭৬, তাং ২৮/৫/১৭ইং।
#

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026