1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

ছয় জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ১৭৩ বার দেখা হয়েছে

রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মুন্সীগঞ্জ, শরিয়তপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে।
বন্যা পূর্বাভাসের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গংঙ্গা, পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে।
অন্যদিকে আপার মেঘনা নদীর অববাহিকায় প্রধান নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে।
আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ এবং টাংগাইল জেলাসমূহের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের পটুয়াখালী ৮১ মিলিমিটার, ছাতক ৭৫ মিলিমিটার, লালাখাল ৬৮ মিলিমিটার, রোহনপুর ৬৫ মিলিলিটার, কক্সবাজার ৫৫ মিলিমিটার, টেকনাফ ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
দেশের পর্য়বেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৪৯টির পানি বৃদ্ধি পেয়েছে। হ্রাস পেয়েছে ৪৯টির। অপরিবর্তিত রয়েছে ৩ টির।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026