1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে প্রার্থী দিয়েছে বিরোধী জোট অর্থের অভাবে কোনো নাগরিক চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না: প্রধানমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচনের ঘোষণা নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে ভারতকে ১৭৭ রানে আটকে দিল বাংলাদেশের যুবারা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০
  • ২৩৫ বার দেখা হয়েছে

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশের যুবারা।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশ বোলারদের তোপে ৪৭ দশমিক ২ ওভারেই অলআউট হয় ভারত।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতের বাঁ-হাতি ওপেনার যশবী জয়সওয়াল সর্বোচ্চ ৮৮ রান করেন। তার ১২১ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো। তিলক ভারমা ৩৮ ও ধ্রুব জুরেল ২২ রান করেন। এছাড়া দলের কেউই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের পেসার অভিষেক দাস ৪০ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া শরিফুল ইসলাম-তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন। ১টি উইকেট রকিবুল হাসান ।
বাংলাদেশ একাদশ : আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, অভিষেক দাস, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026