1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

রাজবাড়ীতে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ১৭৩ বার দেখা হয়েছে

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বাস ও মাহেন্দ্রর (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার দুপুর সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় আহতরা হলেন-মাহেন্দ্রচালক ফরহাদ ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা কালীপদ শীল। আহতদের গোয়ালন্দ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইনের একটি বাস খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম করার সময় দৌলতদিয়া থেকে গোয়ালন্দ মোড়গামী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

ওসি জানান, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026