1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিটি করপোরেশন বহির্ভূত বিরোধী দলীয় আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকা বরাদ্দ নেদারল্যান্ডস ও মরক্কোর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২ জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর পর রাজবাড়ী-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ: তিন ধাপে দেশের অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা ঘোষণা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে, পরীক্ষা-নিরীক্ষা শেষে পুনরায় কারাগারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল যাত্রাবাড়ীতে ডিএমপির বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জন গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যান অগি ফাবেলার সৌজন্য সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিরিরবন্দরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অফিস চুরির ঘটনায় ধু¤্রজাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০১৭
  • ২২৯ বার দেখা হয়েছে

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অফিস চুরির ঘটনা পরিকল্পিত ও সাজানো বলে মনে করছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারেসুল ইসলাম।

জানা গেছে, গত ১০ মে বুধবার রাতে চিরিরবন্দরে অফিসের জানালা ভেঙ্গে কে বা কারা ভিতরে প্রবেশ করে আলমিরা ভেঙ্গে অফিসের মুল্যবান কাগজপত্র তছনছ করে কিছু ফাইল পত্র চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে অফিসের কর্মচারীরা দরজা খুলে কাগজপত্র মেঝেতে এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক চিরিরবন্দর থানাকে অবহিত করলে অফিসার ইনচার্জ (তদন্ত) মো:আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পরিকল্পিত ঘটনা বলে উল্লেখ করেন। একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ লিঃ (কালব্) এর ম্যানেজার জেসমিন আক্তার গত ৩০ এপ্রিল স্বেচ্ছায় চাকুরী হতে ইস্তফাপত্র দিনাজপুর জেলা কার্যালয় জমা দিলে বিষয়টি অধিকতর তদন্ত সাপেক্ষে তার ইস্তফাপত্র গ্রহন ও অব্যাহতির ব্যাপারে ঢাকা প্রধান কার্যালয়ের মতামত সাপেক্ষে পত্র প্রেরন করেন জেলা ম্যানেজার উত্তম কুমার মিত্র। এরই ধারাবাহিকতায় গত ১১ মে বৃহস্পতিবার ঢাকা এর ইন্টারনাল অডিট এন্ড সুপারভিশন কর্মকর্তা নিলুজ রোজারিও, ফেরদৌস আলম ও জয়সেন এম কস্তা পরিদর্শনে এসে অফিস চুরির ঘটনা ঘটায় তারা পরিদর্শন না করেই ফিরে যান। দিনাজপুর জেলা দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন অব বাংলাদেশ লিঃ (কালব্) এর ম্যানেজার উজ্জল কুমার মিত্র জানান, জেসমিনের ইস্তফাপত্র যতক্ষন পর্যন্ত অনুমোদন হয়নি ততক্ষন পর্যন্ত তিনিই চিরিরবন্দর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার। কাজেই ওই অফিসের যাবতীয় হিসাব নিকাশ তার উপরই বর্তাবে। তিনিই পরিকল্পিতভাবে পরিদর্শন টিম পৌছার পূর্বের রাতে এ ঘটনা সংঘটিত করেছেন বলে ধারনা করা হচ্ছে। চাকুরী হতে ইস্তফাপত্র দেয়া ম্যানেজার জেসমিন আক্তার জানান, চাকুরী ছেড়ে দেয়ার সাথে চুরির ঘটনার কোন সম্পর্ক নেই।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মেজবাহুল ইসলামের সাথে কথা হলে তিনি বিষয়টি সুকৌশলে এড়িয়ে যান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026