1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাইবার আইন সংস্কারে আইনজীবীদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী মাদকের সাথে জড়িতদের কোনো ছাড় নয়, হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম কমানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচের মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর উপকূলীয় সুরক্ষা ও ডেল্টা অর্থনীতিতে ব্লু কার্বন অর্থায়ন জরুরি: পরিবেশমন্ত্রী স্বদেশি প্রযুক্তিতে তৈরি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবা: চুয়েটের ওরিয়েন্টেশনে ভূমি প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাদাকে সাদা ও কালোকে কালো বলার আহ্বান মির্জা ফখরুলের

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলতি বছরের ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সালের রমজান মাস পূর্ণ ৩০ দিনে পূর্ণ হবে এবং ফলে ঈদ উদযাপন হতে পারে ২০ মার্চ, শুক্রবার।

জ্যোতির্বিজ্ঞানী এবং আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হবে।

শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস প্রকাশ করেছে। তাদের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। ফলে ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হবে। ভোরে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান এমন থাকবে, যা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান হবে না। টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।

বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণের সম্ভাবনা থাকলেও তা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান হবে না। এসব হিসাব-নিকাশের ভিত্তিতে ২০ মার্চ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা বেশি।

এই পূর্বাভাসের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোর পরিকল্পনা সহজতর হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026