1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সামাজিক মাধ্যমে ঢালিউড অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব চট্টগ্রামের খুলশীতে প্রাইভেটকার চাপায় এক ব্যক্তি নিহত উত্তর-পূর্ব আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু ও ৫৪ জনের আহত হওয়ার ঘটনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি ফ্রান্সে অবকাশ যাপনে তাসনিয়া ফারিণ, প্যারিসের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অভিনেত্রী নাটোরে পায়ুপথে বিশেষ কৌশলে হেরোইন বহনের সময় দুই মাদক কারবারি গ্রেফতার অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়ছেন টিম কুক, নতুন দায়িত্বে জন টার্নাস রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের জবানবন্দি প্রকাশ সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে ১০০ মিলিয়নের প্রস্তাব বহাল রাখল বার্সেলোনা

পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে শহীদ সেনা দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানায় ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এদিন তিনি দেশবাসীর কাছে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও তাৎপর্য পরিষ্কার বোঝার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৫ ফেব্রুয়ারি ২০০৯ সালে বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে যাওয়া হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তা এবং মোট ৭৪ জন শহীদ হন। তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের পর এই দিন যথাযথভাবে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনও চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে দেশ এবং জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, যা নাগরিক হিসেবে সকলের জানা জরুরি। ঘটনার পর মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সে জন্য সকলকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শহীদ সেনা দিবসের প্রতিশ্রুতি হিসেবে বলেন, দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে একত্রে রুখে দাঁড়াতে হবে। এই শপথই শহীদ সেনা দিবসের মূল বার্তা হিসেবে তিনি বর্ণনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026