1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রকাশ করবে গুগল বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ট্রাম্পের দাবি: স্বাস্থ্য ও মানসিক পরীক্ষায় তিনি শতভাগ সফল সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা তিব্বতি কর্মীর মৃত্যুর বর্ষপূর্তিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ, আটক ৩ আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ টি-টোয়েন্টিতে সূর্যবংশীর বাদ পড়া ও দলের ব্যর্থতা টানা বর্ষণে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী; চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

তলোয়ারবাজিতে সোনা জিতলেন বাংলাদেশের মেয়ে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ১৮১ বার দেখা হয়েছে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা;

এসএ গেমস থেকে বাংলাদেশকে সাত নম্বর সোনা এনে দিয়েছেন ফাতেমা মুজিব।

নেপালে চলমান দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস থেকে আজ সোনালি সুখবর আসছেই। বাংলাদেশকে দিনের তৃতীয় সোনা এনে দিয়েছেন ফাতেমা মুজিব। মেয়েদের ফেন্সিংয়ে একক সাবরে ইভেন্টে সোনা জিতেছেন ফাতেমা। এবার এসএ গেমসে প্রথমবারের মতো ফেন্সিং অন্তর্ভুক্ত করেছে আয়োজকেরা। প্রথমবারই সোনা জিতে সবাইকে চমকে দিয়েছেন ফাতেমা। ২০০৭ সালে ফেন্সিং অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

এর আগে দিনের শুরুটা হয়েছিল ভারোত্তোলোনে মাবিয়া আক্তারের সোনা জয়ের মধ্যে দিয়ে। দ্বিতীয় সোনাটিও এসেছিল ভারোত্তোলোন থেকে। পদকটি জিতেছিলেন জিয়ারুল ইসলাম। এ নিয়ে এবারের গেমসে মোট সাতটি সোনা জিতেছে বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026