1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আধুনিক প্রযুক্তির ব্যবহারে শিশুদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩১ হাজার ৯৮ কোটি টাকার বাজেট বরাদ্দ পাস: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে, সুরক্ষায় বসছে ১২ লাখ পানির উৎস বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি দেশের দক্ষ জনশক্তির চাহিদা পূরণে সক্ষম: শিল্পমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ভারসাম্য দীর্ঘমেয়াদে টেকসই করার তাগিদ মার্কিন রাষ্ট্রদূতের আগামীকাল ব্যাংক হলিডে: বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন ইরানের আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবারজাদেহ সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট নিবন্ধন চালু হাছান মাহমুদ ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরু

তিন বিভাগে পেট্রলপাম্প ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকারাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাংশের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্য পরিষদের একাংশের সভাপতি সাজ্জাদ কবির কাবুল ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেন।

১৫ দফা দাবিতে গতকাল রোববার থেকে এই ধর্মঘট ডাকা হয়।

বিপিসির কার্যালয়ে অনুষ্ঠিত আজকের বৈঠকে সাজ্জাদ কবির জানান, তাঁদের দাবির বিষয়ে আগামী ১৫ ডিসেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। বৈঠক থেকে ১৫ দফা দাবির বিষয়ে যদি ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তাহলে তাঁরা পরবর্তী কর্মসূচি দেবেন।

১৫ দফা দাবির মধ্যে অন্যতম তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, পেট্রলপাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ প্রথা বাতিল, পেট্রলপাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট স্থাপন, জেনারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল ও পেট্রলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026