1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

সীমান্তে সবসময় মাদক এবং চোরাচালান প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধূরী দেশের সীমান্তে অপরাধী, সন্ত্রাসী এবং মাদক পাচার রোধে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।

লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধূরী বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর নজরদারি করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অবদানকে অপরিসীম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সীমান্তে সবসময় মাদক এবং চোরাচালান প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহায়তা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধূরী দেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার সঙ্গে সমন্বয় রাখতে বিজিবির প্রতি নির্দেশ দেন। তিনি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক দৃষ্টি রাখার ওপর জোর দেন।

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির প্রস্তুতির গুরুত্বের কথাও উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026