1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
অর্থ বাণিজ্য ডেস্ক
সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (নবম পে-স্কেল) অনুমোদনের জন্য আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওই দিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন আকারে তা জারি করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদনের জন্য এজেন্ডাভুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরপরই প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চলতি সপ্তাহের শেষ নাগাদ প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব গণমাধ্যমকে জানান যে, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। এছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন গঠনের পর থেকেই কাজ চলছে এবং তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষেই প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে বলে জানান তিনি।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম থেকে বিংশ গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এই বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। যার প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।
এদিকে প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেডভিত্তিক বেতনের একটি সম্ভাব্য চিত্র বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সর্বনিম্ন বিংশ গ্রেডে মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। তবে সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত এই গ্রেডভিত্তিক বেতনকে চূড়ান্ত বলে গণ্য করা যাবে না।
সরকারের মেয়াদের শুরুর দিককার কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি বাবদ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর সরকারি কর্মচারীদের জন্য গঠিত নবম জাতীয় বেতন কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই মূল বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন।
উল্লেখ্য, গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে জীবনযাপন করছেন। এ দীর্ঘ সময়ে দেশের সার্বিক মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026