1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন লঞ্চ দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থা ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সদরঘাটে শুক্রবার একটি লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।

উপদেষ্টা জানান, সব ধরনের পরিবহনের মধ্যে নদীপথ তুলনামূলকভাবে নিরাপদ হলেও এই ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি উল্লেখ করেন, নিজেও নিয়মিত নদীপথে যাতায়াত করেন এবং লক্ষ্য করেছেন যে অনেক সময় রাতে লঞ্চ চলাচলের সময় যথাযথ আলো ব্যবহার করা হয় না।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় একটি আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দুই লঞ্চের দায়িত্বপ্রাপ্তদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরে প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

এছাড়া উপদেষ্টা আরও জানান, রাতের কোনো কুয়াশার মধ্যে লঞ্চ চলাচল করতে পারবে না। লঞ্চ রাতের বেলা কোথাও দাঁড়ালে অবশ্যই লাইট ব্যবহার করতে হবে। বাল্কহেড লঞ্চ সকাল ৮টার আগে চলাচল করতে পারবে না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হবে।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনা ঝড় বা তুফানের কারণে ঘটতে পারে, তবে এই ঘটনায় দু’টি লঞ্চের সংঘর্ষের প্রকৃতি দেখে মনে হচ্ছে চালক ঘুমিয়ে পড়েছেন অথবা অন্য কাউকে দিয়ে লঞ্চ চালানো হয়েছিল। তবে তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও সতর্ক করেন, ভবিষ্যতে কোনো লঞ্চ চালক যদি সঠিকভাবে লঞ্চ পরিচালনা না করে, রাতে লাইট ব্যবহার না করে বা সরকারি নির্দেশনা অমান্য করে, তাদের রুট পারমিট ও লাইসেন্স বাতিল করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘এডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের সংঘর্ষে চারজন নিহত হন। নিহতরা হলেন আ. গনি (৩৮), মো. সাজু (৪৫), মো. হানিফ (৬০) এবং মোসা. রিনা (৩৫), যারা সকলেই ভোলা জেলার বাসিন্দা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026