1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

হাদি, হাসনাতও ব্যারিস্টার ফুয়াদের আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে সম্পর্কের ছবি ভাইরাল, উঠেছে প্রশ্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ঢাকা: আওয়ামীপন্থী আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোর মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে ফেসবুকে লন্ডনপ্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্টে এ নিয়ে প্রশ্ন তোলা হয়। সায়ের পোস্টে একটি ছবি শেয়ার করা হয়, যেখানে ছয়টি পৃথক ছবি একসঙ্গে কোলাজ করা হয়েছে। ছবিগুলোর মধ্যে একটিতে আইনজীবী নাজিরুল কবিরের সঙ্গে শরিফ ওসমান হাদি, আরেকটিতে হাদি ও হাসনাত আব্দুল্লাহ, অন্যটিতে ব্যারিস্টার ফুয়াদ এবং অপর একটি ছবিতে হাদি ও যুগান্তর পত্রিকার সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদারের সাথে দেখা গেছে।

এছাড়াও ছবির মধ্যে দুটি ছবি রয়েছে যেখানে নাজিরুল কবিরের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং জামালপুর-১ আসন থেকে ২০২৪ সালের সংসদ সদস্য নির্বাচনের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

এ প্রসঙ্গে পোস্টের ক্যাপশনে প্রশ্ন রেখে জুলকারনাইন সায়ের লিখেছেন, “পতিত স্বৈরাচারের সমর্থকদের সঙ্গে হাদি-হাসনাত-ফুয়াদ’দের পরিচয় কীভাবে হলো? সেটা জানা জরুরি।”

অপরদিকে, সায়েরের পোস্টের কমেন্টবক্সে হাসনাত আব্দুল্লাহ এ বিষয়ে উত্তর দেন। তিনি লিখেছেন, “ছবি নাম্বার ৪ যুগান্তর অফিসে। একটি ইন্টারভিউতে গিয়ে নাজিরুল কবিরের সাথে পরিচয়। পেশায় উনি আইনজীবী। সেখানে যুগান্তরের সম্পাদকও উপস্থিত ছিলেন।” আরও যোগ করেন, “হাদি ভাইসহ যে ছবিটি রয়েছে, সেটি উনার চেম্বারে। আইনি পরামর্শের জন্য সেখানে গিয়েছিলাম।”

এরপর সায়ের আবারও প্রশ্ন করেন, “কিন্তু এই লোকের আওয়ামী সংশ্লিষ্টতা নিয়ে কেউ তোমাকে জানিয়েছিলো?” জবাবে হাসনাত বলেন, “না, আমি জানতাম না। আসলে যুগান্তরের সম্পাদকসহ আরও অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউই এই তথ্য জানতেন না।”

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। নাজিরুল কবিরের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এখন প্রশ্ন উঠছে, কেন সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি আগে স্পষ্ট করা হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026