1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইনজীবীদের মান বাড়াতে খুব দ্রুত কার্যকর প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে: আইনমন্ত্রী বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদনের জন্য সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরতা ডেকে আনছে মানসিক ঝুঁকি: বিশেষজ্ঞরা আগামী নভেম্বরে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন এমআরটি লাইন-২ নির্মাণে ৬০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হবে নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে তরুণীকে নিথর অবস্থায় বহনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত, কার্যকর রয়েছে আগের নির্ধারিত দর

নবম পে-স্কেল প্রস্তাব: কমিশনের রিপোর্ট জমার সম্ভাব্য সময় নির্ধারণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এবং রাত ৮টা পর্যন্ত চলা পে-কমিশনের বৈঠকে এ সংক্রান্ত প্রাথমিক পরিকল্পনা গৃহীত হয়েছে।

সভায় পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, পূর্ণ কমিশনের বৈঠকে কমিশন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া (ড্রাফট) পে-স্কেল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে সংশোধনী আনার পর পুনরায় পূর্ণ কমিশনের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পে-কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার পূর্বে আরও অন্তত তিনটি পূর্ণ বৈঠক আয়োজন করবে। চলতি ডিসেম্বর মাসে আরও দুটি সভা অনুষ্ঠিত হবে এবং জানুয়ারির শুরুতে আরেকটি পূর্ণ বৈঠকের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। কমিশন জানুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে তাদের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে।

সভায় উপস্থিত এক সদস্য বলেন, তিন ধাপে পে-স্কেলের সুপারিশ বাস্তবায়িত হবে। প্রথম ধাপে কমিশন তাদের রিপোর্ট জমা দেবে, দ্বিতীয় ধাপে এটি সচিব কমিটিতে পাঠানো হবে এবং সচিব কমিটির অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পর সংশ্লিষ্ট গেজেট জারি করা হবে।

কমিশনের তৈরি খসড়া ড্রাফটে গ্রেড সংখ্যা এবং বেতনের সুপারিশের বিষয়ে বলা হয়েছে, ড্রাফটটি এখনও চূড়ান্ত হয়নি। ফলে বেতন এবং গ্রেড বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য এখনই করা সম্ভব নয়। তবে কমিশন বাস্তবসম্মত সুপারিশ প্রদান করবে এবং কোনো অতিরঞ্জিত প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হবে না।

জাতীয় বেতন কমিশন নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সরকারি ও অ-সরকারি সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিস্তারিতভাবে বিশ্লেষণ করছে। তবে পূর্ণ প্রতিবেদনের লিখিত রূপ এখনও প্রস্তুত হয়নি।

এদিকে, সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি এবং মহাসমাবেশের মধ্যেও আপাতত আন্দোলন তীব্রতার দিকে যাচ্ছেন না। সরকারি সিদ্ধান্ত এবং উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের নেতারা এ মুহূর্তে কঠোর কর্মসূচি স্থগিত রেখেছেন এবং পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026