1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রকাশ করবে গুগল বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ট্রাম্পের দাবি: স্বাস্থ্য ও মানসিক পরীক্ষায় তিনি শতভাগ সফল সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা তিব্বতি কর্মীর মৃত্যুর বর্ষপূর্তিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ, আটক ৩ আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ টি-টোয়েন্টিতে সূর্যবংশীর বাদ পড়া ও দলের ব্যর্থতা টানা বর্ষণে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী; চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

চীনকে বিভক্তের চেষ্টার পরিণাম হবে ভয়াবহ: শি জিনপিং

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৯১ বার দেখা হয়েছে

চীনকে বিভক্তের চেষ্টার পরিণাম হবে ভয়াবহ: শি জিনপিং

কোনো বাইরের শক্তি চীনকে বিভক্ত করার চেষ্টা করলে পরিমাণ ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রবিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি।

ধারণা করা হচ্ছে, হংকং প্রসঙ্গ উল্লেখ করেই যুক্তরাষ্ট্রকে এমন হুমকি দিয়েছেন শি। অন্যদিকে ওলি আশ্বস্ত করেছেন, নেপালের মাটিতে চীনবিরোধী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
শি জিনপিং বলেন, কোনো বহির্শক্তি যদি চীনের কোনো অংশকে আলাদা করতে চায় তাহলে তারা খন্ড-বিখন্ড শরীরের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। কেউ সমর্থন দিলেও চীনারা তাদের প্রতিহত করবে বলে উল্লেখ করেন শি জিনপিং।

উল্লেখ্য, গত চার মাসের বেশি সময় ধরে হংকংয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ চলছে। মূল দাবি মেনে নিলেও চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল হংকংয়ে চীনবিরোধীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026