1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জেরে ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর বিমান হামলা বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রকাশ করবে গুগল বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড ট্রাম্পের দাবি: স্বাস্থ্য ও মানসিক পরীক্ষায় তিনি শতভাগ সফল সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা তিব্বতি কর্মীর মৃত্যুর বর্ষপূর্তিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ, আটক ৩ আজ দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শেষ টি-টোয়েন্টিতে সূর্যবংশীর বাদ পড়া ও দলের ব্যর্থতা টানা বর্ষণে রাজধানীতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী; চট্টগ্রাম বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৪৩

এই এক জোড়া জুতার দাম ১৬৯ কোটি টাকা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৯৬ বার দেখা হয়েছে

এম এম সাহরিয়া শারজাহ; মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ আরব আমিরতের দুবাই শহর মানেই নিত্যনতুন চমক। এইতো কিছু দিন আগেই বিশ্বের বৃহত্তম পান্না কাটা হীরার উন্মোচন হয়েছিল দুবাই শহরে। মাস না পুরোতেই আবার নতুন করে রেকর্ড ভঙ্গে শিরোনাম হলো আরব আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাই। এইবার বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতার রেকর্ডটা নিজেদের করে নিলো দুবাই।

ফ্যাশন সপ্তাহ উপলক্ষে শনিবার দুবাই মেরিনার একটা ইয়টে প্রথমবারের উন্মোচন করা হয় আমিরাতের নকশাকৃত এবং ইতালিতে তৈরি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতা জোড়া।

ইতালিয়ান ডিজাইনার অ্যান্টোনিও ভিয়েট্রির সর্বশেষ নির্মাণ এই “দ্য মুন স্টার” জুতা জোড়ার মূল্য ধরা হয়েছে ১৯.৯ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ১,৬৮৭,৪৫০,১৫১ টাকা), যা গিনেস ওয়ার্ল্ডে নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে। গিনেস ওয়ার্ল্ডে সবচেয়ে ব্যয়বহুল জুতার আগের রেকর্ডটি ছিলো ১৫.৫ মিলিয়ন ডলারের।

“দ্য মুন স্টার”খ্যাত এই নতুন বিশ্ব রেকর্ড করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতা জোড়া নির্মাণে ব্যবহৃত হয়েছে সোনা,৩০ ক্যারেট হীরা এবং ১৫৭৬ সালে আর্জেন্টিনায় আবিষ্কৃত একটি উল্কাপণ্ডের ছোট একটি টুকরা।

রেকর্ড ব্রেকিং জুতা ডিজাইনে ইতালিয়ান ডিজাইনার অ্যান্টোনিও ভিয়েট্রির জুড়ি মেলা ভার। এর আগে ২০১৭ সালে, তিনি দুবাইতে ২৪-ক্যারেট সোনা দিয়ে নির্মিত আরেকটি ব্যয়বহুল জুতার প্রদর্শনী করেছিলেন, যার মূল্য ছিলো প্রায় এক লক্ষ বিশ হাজার দিরহামেরও বেশি। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক ইতালিয়ান ডিজাইনার অ্যান্টোনিও ভিয়েট্রি তার এমন একের পর এক অনন্য সৃষ্টি নিয়ে বলেন, “অসম্ভব শব্দটি আমার শব্দভাণ্ডারে বিদ্যমান নেই,আর এটাই আমার মূল চালিকাশক্তি”।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026