1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

শিবপুরের সাবেক এমপি শহীদ কিরণ খানের মৃত্যু বার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭
  • ২৪০ বার দেখা হয়েছে

এস. এম খোরশেদ আলম, শিবপুর (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী-৩ শিবপুর আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ রাবিউল আউয়াল খান কিরণের ৩১তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে শহীদ রবিউল আউয়াল খান কিরণের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদ রাবিউল আউয়াল খান কিরণের ছোট ভাই হারুনুর রশিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূঁইয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান ভূঞা, শিবপুরের সাবেক এমপি জহিরুল হক মোহন, নরসিংদী জেলা পরিষদের সদস্য নাজিউর রহমান, মহিলা সদস্য কুলসুম বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ সিরাজ উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান, মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরণ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026