1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনে আগুন, হতাহতের তথ্য নেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার–৩ ভবনের উপর তলায় শনিবার (১ নভেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ঘটনা মূলত ভবনের এক রেস্তোরাঁতে ঘটে।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পরিচালক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসান আস’আরি ওমর এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং বিপুলসংখ্যক দমকলকর্মী পাঠানো হয়েছে। তারা দ্রুতগতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুয়ালালামপুরের এই ৬০ তলা ভবনটি মেনারা কারিগালি নামেও পরিচিত। এটি বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই অবস্থিত।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবনের আশেপাশের এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

আগামী ঘণ্টাগুলিতে দমকল বিভাগের তরফ থেকে আরও বিস্তারিত তথ্য প্রকাশের আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026