1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও কড়া নজরদারি চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহত নেই কর নথি অডিটের নামে প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান এনবিআরের ব্যাংকিং খাতে সুশাসন ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদ গভর্নরের কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী

সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য পাঁচ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ আগামী দিনে পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে। স্বাক্ষর অনুষ্ঠান বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত হবে।

এমওইউ অনুযায়ী, ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করা হবে, যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ছাদে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স (OPEX) মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে, যেখানে প্রতিষ্ঠানগুলো সৌর প্রকল্প স্থাপনের খরচ বহন করবে না, বরং সেবা ব্যবহারের উপর ভিত্তি করে সাবস্ক্রিপশন পেমেন্ট করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্প চালু হলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যুতের খরচ উল্লেখযোগ্য হারে কমবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026