1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের মেগা পরিকল্পনা ঢালাও আসামি ও নানা অসংগতি: ঝুলে আছে জুলাই আন্দোলনের অধিকাংশ মামলার তদন্ত মেক্সিকো ও ইংল্যান্ডের নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে লালমনিরহাটে যৌতুকবিহীন ৭ জুটির গণবিয়ে সম্পন্ন, এলাকায় ব্যাপক প্রশংসা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু আগামী আগস্ট মাসজুড়ে অনলাইনে নেওয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আবেদন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানবিকতা: ভূমিকম্পে পা হারানো ভেনেজুয়েলার শিশুকে জার্সি ও ভিডিও বার্তা প্রেরণ আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য: পাঁচ হাজারেরও বেশি স্কুল উন্মুক্ত করল ইরান বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আজ থেকে বাড়ল মেট্রো রেল চলাচলের সময়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলাতে ঢাকা মেট্রো রেলের চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ রবিবার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, সকাল ও রাতে ট্রেন চলাচলের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

নতুন সময় অনুযায়ী, উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিটে।

রাতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখে শেষ ট্রেনটি ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবারের জন্যেও সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখন থেকে শুক্রবারে মেট্রো রেল চালু হবে দুপুর ২টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো বেলা ৩টায়।

নতুন সূচির প্রথম দিন সকালে যাত্রীসংখ্যা তুলনামূলক কম থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়তে দেখা যায়।

যাত্রীরা এই পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন।
বর্তমানে প্রতিদিন ৪ লাখেরও বেশি যাত্রী উত্তরা থেকে মতিঝিল রুটে যাতায়াত করছেন। যাত্রীরা ট্রেনের ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026